From Silence to Somewhere
From Silence to Somewhere আজকে দেখবো আমরা কিভাবে বিবর্তনের দশম পর্বে আছি ৷ বিবর্তনের পর্বগুলো একটা একটা রিওয়াইন্ড করে করে দেখলাম ৷ একদম শূন্য থেকে মহাশূণ্য তারপর প্রলয়ংকারী বিস্ফোরণ এবং ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থেকে গ্যাস, ঘণ হওয়া, সলিডিফাইড হওয়া, উপ্তত্ত লাভা থেকে মেরুশীতল ঠান্ডা নীল বরফ, আবার সেখান থেকে প্রাণসঞ্চারের উপযোগী পরিবেশ প্রতিবেশ সৃষ্টি করা ৷ যখন বিশ্বের প্রথম সমুদ্রে এককোষী প্রাণের স্পদন তৈরী হলো এবং তারথেকে কোষ বিভাজন যখন থেকে শুরু হলো এবং তখন থেকে প্রাণ যখন একটা দেহে পরিণত হল ৷ আর সেই রক্তমাংসপিন্ডে যখন সত্ত্বা প্রবেশ করে, আর ধীরে ধীরে সত্ত্বাটা মহাবিশ্বের পারিপার্শিকতার তথ্য নিতে নিতে যখন পরবর্তী পর্বের জন্য প্রস্তুত হয় তখন সে মহাসমুদ্র থেকে উচু মাটিতে চলে আসে ৷ মাটিতে এসে সে মাংসপিন্ডের দেহের মধ্যে রুপ পরিবর্তনের ফাকি শিখে যায় ৷ এই ফাকি ধরে সে আগাতে থাকে, একবার সরীসৃপ, যে বুকে হামাগুরি দিয়ে হাটে, সমুদ্র থেকে আসার পর যে লেজটা ফেলে আসতে পারেনি সেই লেজটাও একেক রকমে পরিবর্তিত হতে থাকে ৷ আর সরীসৃপ থেকে লোমশ শরীরে, কারণ একই স...