আর কিছু দূর গেলে তোমার বাড়ী!
Photo - Nihab Rahman
আমি চোখ বন্ধ করলে তোমার ওই ছবিটা ঠিক দেখতে পাই, তোমার সেই জামরঙা শাড়ী আর উজ্জ্বল মুখটা ভেসে ওঠে চোখে ৷ অন্ধকার জঙ্গলের মধ্যে যেন কোন দৈব, যেন কোন অশরীরী কবি তার কবিতার মধ্যে পৃথিবীর গদ্য নাচাচ্ছিলো হাতের কারসাজিতে ৷ মোহাসক্ত হয়ে দেখেছিলাম আমি, আর আরোও সহস্র্য মৌমাছিরা ৷ তীব্র শব্দের গুমোট নিরবতা ভেঙে দিয়েছিলে তুমি তোমার কবিতা আউরে ৷ আমি বসে অ-জ্ঞানে বোঝার চেষ্টা করছিলাম আমার কবিতাগুলো কোথায় হারিয়ে গেলো?! তোমার মুখটা ভেসে আসে বারবার, চোখে ৷ জীবনের এই সময়ে এসে মনে হচ্ছে শীত শেষ হবেই'না বোধহয় আর কোনদিন ৷ রোদ আছে, সবুজ বাতাস নেই, বৃষ্টি নেই, আকাশের ব্যস্ততা নেই, তাই বোধহয় তুমিও আসো না ৷ ভরা বর্ষায় একদিন পদ্মায় ডুবতে বসেছিলাম, সেদিন গাঙ্গোত্রী যদি না গলে যেত, তবে বোধহয়...তুমি পদ্মার বরষা নও, ব্রহ্মপুত্রের পাহাড়ী আকাবাকা ঢালবেয়ে নেমেচলা নদীর মতন তুমি দূরন্ত !
মিথ্যায় কতটুকু ই আর দোষ বলো! কবিতার মাঝে আর তুমি নেই, কবিতার লাইনে তোমাকে খুজে পাইনা ৷ চোখ মেলে অন্ধকারে হাতরে ফিরি, কিন্তু চোখ বন্ধ করলে তুমি কোথা থেকে এসে হাজির হও ! প্রেতাত্নার মতন তোমার মুখ উড়ে চলে আসে, খুবচিয়ে চেপে ধরে বসে মগজটা ৷ বিদ্যুৎের মত ঝিম ধরে থাকে সব ৷ কিছু সময় সবকিছু বদলে যায়, কখনও তোমাকে দেখতে পাই, কখনও হাজার চেষ্টা করেও মনে করতে পারিনা তোমার নাম ৷ কখনও কবিতা ধরা দেয়, কখনও তুমি...
When I close my eyes, I can clearly see that picture of you—your radiant face and that crimson sharee shimmer before my eyes. In the depths of a dark forest, it felt as though a celestial being, or some ethereal poet, was making the world's prose dance with the flick of their hands. I watched, spellbound, as did thousands of other bees. You broke the heavy silence of murmur by reciting your poetry.
I sat there, lost, trying to understand where my own poems had disappeared to. Your face keeps appearing before my eyes. At this juncture in life, it feels like winter will never truly end. The sun is there, but there’s no lush breeze, no rain, no rhythm in the skies—perhaps that’s why you don’t come either.
One rainy day during the monsoon, I nearly drowned in the Padma. Had the Gangotri glacier not melted, perhaps... But you are not the monsoon of the Padma. You are like wild Brahmaputra, rushing down the winding slopes of the mountains, untamed and free.
How much can one blame a lie, really? You are no longer in my poetry. I no longer find you in its lines. With open eyes, I grope through the darkness, yet when I close them, you somehow appear! Like a phantom, your face floats in, clawing at my mind. Everything feels numbed, like a thunderbolt.
For a moment, everything changes. Sometimes I see you, and sometimes, no matter how hard I try, I can’t recall your name. Sometimes poetry finds me, sometimes you...
১৩/০২/২০২৪
দিল্লী, কুয়াশা ।
Comments
Post a Comment