Pact with the Devil


তোমরা যারা শয়তানের সাথে সন্ধি করেছো, আত্নার বিনিময়ে কিনে নিয়েছো অর্থ, যারা মাঝরাতে ডুকরে কেদে ওঠাে, তোমাদের যাদের বাসায় প্রেতাত্মার ছমছম, তোমরা যারা হাসতে ভূলে গেছো, কুহুকিনীর অভিশাপে তোমাদের যারা মরে গেছে, তাদের কবর থেকে শিক্ষা নাও! কিছুই নেই, সবকিছুই পড়ে রয়েছে ৷ 

লেভ তলস্তয়ের গল্পের মত ভেবে নাও, সারাদিন দৌড়ে যে জমি তুমি কিনলে জীবনের বিনিময়ে চোকাতে হবে তার মূল্য! কিন্তু তোমার শেষ হবে ওই সাড়ে তিন হাতেই"
শয়তান তোমার সন্তানের হাসির বিনিময়ে দিয়েছে প্রতিপত্তি আর জৌলুশ, কিন্তু যদি তুমি জানতে এর শেষ কোথায়!
শেষ রাতে হেসে ওঠে কারা তোমার বাড়ির আঙিনায়? কিংবা তোমার শিয়রের জানলার কাছের ঝোপটায় গুঙিয়ে কেদে ওঠে কোন মরা শকুন?
তোমার সন্তানের হ্রদপিন্ডের ঢিপঢিপ শব্দে কোন অমাবস্যার রাতে ডাকিনী ডেকে ওঠে?

তোমার পিতামহ যেমন সন্ধি করেছিল শয়তানের সাথে, তার মূল্য যেমন চোকাতে হয়েছে তোমাকে, তেমনি চুকিয়েছিল তোমার পিহামহী ও!
তোমার 'তাত'কূল আর শিরোমণি পিতৃব্যদের একে একে গান্ধারীর মত গলায় ঝুলিয়েছে যে পিশাচ
খোলা কবরের ওপর হেটে যে কুক্ষণে তুমি পতিত হয়েছিলে কৃষ্ণগহ্বরে তার মূল্য তোমাকে দিতে হবে সারাজীবন 'খুন' হয়ে ৷
তোমার নির্বংশ হয়ে যাওয়ার অভিশাপ হয়তো কোনোদিন ঘুচবে, যেদিন পুরোনো সেই ভাঙা বাড়িটায় তোমার আত্না বিলীন হবে
তবে তাতে লাভ কি! নিজেকে বিসর্জন দিয়েও হয়তো তুমি রক্ষা করতে পারবে না একমাত্র সন্তানকে!

শয়তানের সন্ধিপত্র ছিড়ে ফেলো, ফিরে যাও পূর্বের মানচিত্রে ৷ যেখানে খােরাকি হিসেবে দুটো ভাতের দানা ই যথেষ্ঠ ছিল! নীল আকাশ টা ধীরে ধীরে কেন কালো হয়ে উঠলো আজও বুঝতে পারোনি? 
ঘুমের মধ্যে আধো-বোলে কার সঙ্গে কথোপকথনে ব্যস্ত তুমি? 
দরকষাকষি চলছে যেন আর কত আত্না পেলে শয়তান তোমাকে আরও দুটো জমি দেবে ৷
মৃত্যুর মিছিল থামাও!

মধ্যরাতের শেষ প্রহরে বিলের মধ্যে তিন রাস্তার মোড়ে শয়তান আর ডাকিনীদের যে মেলা বসেছিল, হিমশীতল কাপুনিতে আগুনের উলকার মতন উড়ে এসে বসেছিল তোমাদের মাঝে ৷ তখন বুঝতে পারোনি, হয়তো ভেবেছিলে এই এক নশ্বর জীবনেই হয়তো এর শেষ ৷ কিন্তু তুমি জানতে না, পৃথিবীর শুরু থেকে পাহাড় সড়ে আসতে শুরু করেছিল এই তাদের জন্যই, তোমাদের জন্যই যেভাবে জঙ্গল কেটে লোকালয় গড়েছিল আর আরো দূরে সড়ে গেছিলো পাহাড় ৷ ফিসফিস করে যেভাবে তারা কথা বলছিল তোমার মৃত্যু পরোয়ানার বিষয়ে ৷ তুমি জানতে না, যে সম্ভাষণে তাদের আগমন এই জনপদে হাজার মৃত্যুতেও তারা ফিরে যাবেনা সেই অন্ধকার গহ্বরে যেখানে থেকে মাটি ভেদ করে এসেছিল তারা ৷ তুমি হয়তো ভেবে পাওনা, ওই ছায়া কাদের? কারা অঙ্গারের মত ছায়াদেহ নিয়ে দ্রুতপদে হেটে উড়ে যায় সহস্র বছর!
তুমি হয়তো ভেবেছিলে দুঃস্বপ্ন, স্থায়ী হবেনা ৷
কিন্তু তোমার প্রতিটা ছায়া তারা অনুসরণ করে রেখেছে 

শয়তানের চুক্তি অনুযায়ী চোকাতে হবে অনেক দাম
জীবনকে শেষ করে দিয়ে এর মূল্য চুকিয়ো না ৷
ছিড়ে ফেলো ওই সন্ধিপত্র
আর মুক্ত করো নিজেকে, আর তোমার প্রিয় সন্তান, যারা পৃথিবীতে আসবে ৷

মু্ক্ত হও শৃঙ্খল ভেঙে!

÷

"You, who have made pact with the devil, traded your soul for wealth, you who cry in the middle of the night in your sleep, you whose homes echo with the presence of ghosts, you who have forgotten how to laugh, cursed by the witch whose spells have killed your kin—learn from their graves! There is nothing; everything lies in ruins.

Think of it as a story by Lev Tolstoy: all the land you run for, you will have to pay for with your life! But in the end, all you’ll need is three and a half cubits of earth. The devil gave you power and splendor in exchange for your child's laughter, but if only you knew where this ends!

Who are those laughing in your yard in the dead of night? Or who weeps in the bushes by your window? Which witch calls out on a moonless night to the beat of your child’s heart?

Just as your forefathers made pact with the devil, and you paid the price, your grandmother did too! One by one, the demon has hung your ancestors like Gandhari’s kin. You walked over open graves and fell into the dark abyss— & it will haunt you your entire life.

Perhaps the curse of your extinction will be lifted when your soul fades away in that old broken house. But what good will that do? Even by sacrificing yourself, you may not be able to save your only child!

Tear up the pact with the devil and return to the old ways, to the time when two grains of rice were enough for sustenance! Have you still not understood why the clear blue sky turned black?

Who are you conversing with in your sleep, half-murmuring? As if bargaining with the devil for more souls in exchange for another plot of land. Stop the march of death!

At the last watch of the night, where three roads meet, the devil and witches held their feast amidst freezing cold; like meteors from the fire, they landed among you. You couldn’t understand then, perhaps you thought this will end with the mortal life. But you didn’t know that since the dawn of time, the mountains started moving for the enchanted and for you—just as forests were cleared to build settlements, pushing the mountains further away. They whispered about your death warrant. You didn’t know their arrival in this land marked a thousand deaths, and they would not return to that dark abyss they came from, piercing through the earth. Perhaps you still wonder whose shadows those are? Who flies away like shadows of embers, walking swiftly for a thousand years?

You may have thought it was a nightmare, something that won’t last. But they have followed your every shadow.

The devil’s contract demands a heavy price. Don’t pay it with your life. Tear up the pact and free yourself and your beloved children, those yet to come into this world.

Break the chains and be free!"


Comments

Popular posts from this blog

From Silence to Somewhere

আর কিছু দূর গেলে তোমার বাড়ী!